সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রংপুরে ডিবি’র অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৪ জন গ্রেপ্তার

রংপুরে ডিবি’র অভিযানে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও দালাল চক্রের ৪ জন গ্রেপ্তার

আব্দুল হালিম, নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র একটি চৌকস টিম ৩১ জুলাই, ২০২৬ সাড়ে ৩ টায পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের মূল গেইটে ডিউটি করাকালীন সময়ে অভিযুক্ত মোঃ আশরাফুল ইসলাম (২১) ০১টি জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের ফেইস ডিটেকশন পয়েন্ট এ প্রবেশ করাকালে সন্দেহ হলে যাচাই-বাচাই করার জন্য তাকে নিয়ে পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রবেশপত্রটি ভুয়া এবং তার সাথে প্রক্সি দিতে আসা ৩নং অভিযুক্ত মোঃ তাজমিলুর রহমান (১৯) কে আটক করা হয়। ধৃত আশরাফুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স,হড় কামালকাছনা, রংপুর অফিসে কর্মরত ০২ নং অভিযুক্ত মোঃ বাদশা মাসউদ আলম (৪৮) এবং ৪ নং অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম (৪৬) দ্বয়ের সাথে পরিচয়ের সুবাদে অভিযুক্ত আশরাফুলের বাবার সাথে ১৭ (সতের) লক্ষ টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র)পদে-নিয়োগ করবে। এ লক্ষ্যে আশরাফুল ঢাকা ব্যাংকের ০১২২১৫০১২০৫৯৩ একাউন্টে দিনাজপুর শাখা হতে ২,৫০,০০০/ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করে। পরবর্তীতে ০২নং ও ৪নং অভিযুক্ত আশরাফুলের মোবাইল হোয়াটস অ্যাপ নাম্বারে ০১৩১৮-৯২৯৪৭৭ বর্ণিত জাল প্রবেশপত্রটি পাঠিয়ে দেয়। ০১নং অভিযুক্ত বিধি মোতাবেক কোন ধরনের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেনি। প্রতারণার আশ্রয় নিয়ে জাল প্রবেশপত্র সৃজন ও প্রিন্ট করে পরীক্ষা দিতে আসে। অভিযুক্ত আশরাফুল ইসলাম এর দেওয়া তথ্য মতে ০২নং অভিযুক্ত মোঃ বাদশা মাসউদ আলম কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড় হতে গ্রেফতার করা হয়। ধৃত অভিযুক্ত মোঃ বাদশা মাসউদ আলম এর ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণা, আর্থিক লেনদেন ও জাল প্রবেশপত্র সংক্রান্তে সকল ধরণের কথাবার্তার তথ্য প্রমাণ পাওয়া যায়। ধৃত অভিযুক্ত মোঃ বাদশা মাসউদ আলমকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, ০৪নং অভিযুক্ত মোঃ নুরুল ইসলামসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জন উক্ত চক্রের সাথে জড়িত। অভিযুক্তরা এরকম প্রতারণার উদ্দেশ্যে জাল প্রবেশপত্র তৈরী করে বিভিন্ন লোককে মোটা অংকের টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাইয়ে দেওয়ার নামে অপরাধ করে আসছে। এছাড়াও ০২নং ও ০৪নং অভিযুক্তসহ অজ্ঞাতনামা অভিযুক্তরা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তার ছদ্মবেশ (পদবী) ধারণ করে ভুয়া পরিচয় দিয়ে পুলিশের সিনিয়র অফিসারদেরকে মোবাইলে কল করে বিভ্রান্তি সৃষ্টি করে।

৷ ধৃত অভিযুক্তরা একই উদ্দেশ্য সাধনকল্পে একে অপরের সহায়তায় প্রতারণার উদ্দেশ্যে মোটা অংকের টাকার বিনিময়ে ক্যাডেট এএসআই (নিরস্ত্র)/২০২৬ পদে নিয়োগ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস প্রদান করে জাল প্রবেশপত্র প্রস্তুত করত। ধৃত অভিযুক্তদের হেফাজত থেকে ভুয়া প্রবেশপত্র, অর্থ লেনদেনের বিভিন্ন স্ক্রিনশট, বিভিন্ন ডিভাইস উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। উল্লেখ্য ৪ নং অভিযুক্তকে আরপিএমপি এর কোতোয়ালি থানার সহায়তায় ঢাকা হতে গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযুক্ত ১। মোঃ আশরাফুল ইসলাম (২১), পিতা- মোঃ নুরুল ইসলাম, গ্রাম- শিরাইল (ডাঙ্গাপাড়া), পোষ্ট- বৈরচুনা, থানা- পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও, ২। মোঃ বাদশা মাসউদ আলম (৪৮), ডেপুটি এসিসট্যান্ট ডিরেক্টর, ফায়ার সার্ভিস, কামালকাছনা, গুপ্তপাড়া, রংপুর, পিতা- মৃত- লুৎফর রহমান, স্থায়ী সাং- শিরাইল (ডাঙ্গাপাড়া), থানা- পীরগঞ্জ জেলা- ঠাকুরগাঁও ,বর্তমান সাং- গুপ্ত পাড়া, থানা- কোতয়ালী আরপিএমপি, রংপুর, ৩। মোঃ তাজমিলুর রহমান (১৯), পিতা-মোঃ এমদাদুল হক, সাং- ছাতইল, পোষ্টা- মাহেরপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুর, ৪। মোঃ নুরুল ইসলাম (৪৬), পিতা-মোঃ শাহাজাহান আলী সরকার, স্থায়ী সাং-খামাত পাড়া (বটতলা), থানা-নীলফামারী সদর, জেলা-নীলফামারী।

অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের কোতয়ালী থানা, আরপিএমপি, রংপুরে এনে মামলার এজাহার দাখিল করা হয়। এ ব্যাপারে অত্র থানায়।