সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনা পূর্বধলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীর পাড়ে মাটি উত্তোলন

নেত্রকোনা পূর্বধলায় নিষেধাজ্ঞা অমান্য করে নদীর পাড়ে মাটি উত্তোলন

 

নেত্রকোনা প্রতিনিধি ঃ

পূর্বধলায় ৫০ হাজার টাকা জরিমানার পরও মাটি কাটার অভিযোগ উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের আতকাপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া লাওয়ারী নদীর পাড় থেকে সরকারি ভূমির মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ড্রেজার মালিকের বিরুদ্ধে। উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার পরও মাটি উত্তোলন অব্যাহত রাখার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

স্থানীয়দের অভিযোগ, আতকাপাড়া এলাকায় লাওয়ারী নদীর পাড়ের সরকারি ভূমি থেকে ড্রেজার দিয়ে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে নদীর পাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি নদীর নাব্যতা ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

এলাকাবাসী জানান, বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পর পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে এলাকা পরিদর্শন করে মাটি উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করেই পুনরায় মাটি উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

 

স্থানীয়দের দাবি, সরকারি ভূমি থেকে এভাবে মাটি উত্তোলনের কারণে নদীর পাড় ভাঙনের ঝুঁকি বাড়তে পারে। একই সঙ্গে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বলেন, “গত বৃহস্পতিবার আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এরপরও নিষেধাজ্ঞা অমান্য করে মাটি উত্তোলনের বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নেব।”

 

স্থানীয় বাসিন্দারা বলছেন, জরিমানা ও প্রশাসনের নিষেধাজ্ঞার পরও যদি মাটি উত্তোলন অব্যাহত থাকে, তাহলে বিষয়টি আরও কঠোরভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

সরকারি ভূমি ও নদীর পাড় রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি এবং মাটি উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।