সর্বশেষ
[ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ] [ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক ] [ গরিব অসহায় এক সংবাদকর্মীর মনের কথা: টাকার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে চাই* ] [ প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা ] [ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ]

মাদকের বিরুদ্ধে কেন্দুয়ায় এক মঞ্চে প্রশাসন ও রাজনীতিক

মাদকের বিরুদ্ধে কেন্দুয়ায় এক মঞ্চে প্রশাসন ও রাজনীতিক

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

মাদকের বিস্তার ও সামাজিক অবক্ষয় রোধে নেত্রকোনার কেন্দুয়ায় রাজনৈতিক মতপার্থক্যের বাইরে এসে এক মঞ্চে দাঁড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, প্রশাসন, পুলিশ, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সম্প্রীতি সমাবেশে মাদক ও জুয়ার বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

‘সর্বদলীয় ঐক্য পরিষদ’-এর উদ্যোগে বিকেল সাড়ে চারটায় আয়োজিত এ সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের ভাষ্য, মাদকের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

তিনি বলেন, “আমাদের এই পবিত্র মাটিতে কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর জায়গা হবে না।” মাদক নির্মূলে সামাজিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এ জন্য প্রতিটি ঘর ও সমাজের প্রতিটি স্তর থেকে সর্বদলীয় ঐক্য ও সম্মিলিত সামাজিক প্রতিরোধ প্রয়োজন।

রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বদলীয় ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী ও কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

এ ছাড়া জামায়াতে ইসলামী নেতা খারুল কবীর নিয়োগীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সমাবেশে অংশ নেন। স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারাও এতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার ঠেকাতে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

রাজনৈতিক দলের নেতা, প্রশাসন, পুলিশ, শিক্ষক ও সাধারণ মানুষের এমন সম্মিলিত উপস্থিতিকে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী সামাজিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন।