নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১ কিশোরী
শওকত আযাদ
কক্সবাজার,
আজ (জুমাবার) দুপুর ১টার দিকে চকরিয়া মাতামুহুরি নদীতে যায় ৩ কিশোরী গোসল করতে যায়,গোসলের ৫মিনিট পর নদীর গভীরে চলে যাচ্ছিলো তারা,এবং পানিতে ডুবে যাচ্ছিল!এক ধীমান যুবক বিচক্ষণতার পরিচয় দিয়ে সাহস করে নদীতে ঝাপ দিয়ে দু’জনকে উদ্ধার করে। নিখোঁজ ছিলো পিংকি নামে এক কিশোরী। অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি তাকে। নিখোঁজের ৪ঘন্টার পর ডুবুরি এসে উদ্ধার করলো নিহত পিংকিকে।জানা যায়:নিহত পিংকি চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিলো।
Reporter Name 























