সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

বন্যাকবলিত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, নেত্রকোণায় নগদ সহায়তা বিতরণ

বন্যাকবলিত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির, নেত্রকোণায় নগদ সহায়তা বিতরণ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোণায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও আর্থিক সংকটে পড়া শিক্ষার্থীদের সহায়তায় নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা শাখা।

জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানবিক সহায়তা কর্মসূচিতে বিভিন্ন উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানের বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল। এছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রশিবিরের সভাপতি তারিকুজ্জামান তৌহিদ, জেলা সেক্রেটারি মো. আতিক হাসান (হৃদয়) এবং জেলা শাখার অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

জেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকবলিত অসহায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।