সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

 

 

যান্ত্রিক ত্রুটি কাটিয়ে দীর্ঘ দুই দিন পর আবারও উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট। রবিবার (২ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এখান থেকে উৎপাদিত ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিতভাবে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, চালুর পর থেকেই ইউনিটটি থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

এর আগে গত শনিবার ভোর ৫টা ৫০ মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ১ নম্বর ইউনিটটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ত্রুটি দেখা দেওয়ার আগপর্যন্ত এই ইউনিট থেকে প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট তিনটি ইউনিটের মধ্যে বর্তমানে ১ নম্বর ও ৩ নম্বর ইউনিট সচল রয়েছে। এর মধ্যে ৩ নম্বর ইউনিট থেকে বর্তমানে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। তবে ২০২০ সাল থেকে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটটি দীর্ঘমেয়াদে বন্ধ রয়েছে।