সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

শেষ বয়সে আশ্রয়ের হাসি: কিরণ হাজং দম্পতির স্বপ্নপূরণে এগিয়ে এলেন ভারপ্রাপ্ত স্পিকার

শেষ বয়সে আশ্রয়ের হাসি: কিরণ হাজং দম্পতির স্বপ্নপূরণে এগিয়ে এলেন ভারপ্রাপ্ত স্পিকার

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

‘মৃত্যুর আগে অন্তত একটি নিরাপদ ঘরে থাকতে চাই’ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৮৩ বছর বয়সী কিরণ হাজংয়ের এই হৃদয়স্পর্শী আকুতি অবশেষে বাস্তবে রূপ নিতে শুরু করেছে। দীর্ঘদিন পলিথিনের ছাউনি দেওয়া জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটানো কিরণ হাজং ও তাঁর স্ত্রী পিকলা হাজংয়ের জন্য নতুন ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

জানা গেছে, বছরের পর বছর ভাঙা টিন ও পলিথিনে জোড়াতালি দেওয়া একটি ঝুঁকিপূর্ণ ঘরেই বসবাস করছিলেন এই বৃদ্ধ দম্পতি। সামান্য বৃষ্টিতেই ঘরের চাল বেয়ে পানি পড়ত, আর দারিদ্র্যের নির্মম বাস্তবতায় প্রতিদিনই লড়তে হতো বেঁচে থাকার সংগ্রামে। এমনও দিন গেছে, একটি মাত্র ডিম ভাগ করে খেয়ে ক্ষুধা নিবারণ করতে হয়েছে তাঁদের।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কিরণ হাজং দম্পতির অসহায় জীবনের চিত্র প্রকাশিত হলে বিষয়টি ব্যারিস্টার কায়সার কামালের নজরে আসে। এরপর তিনি ব্যক্তিগত উদ্যোগে তাঁদের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের নির্দেশ দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে ঘর নির্মাণকাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, মাওলানা জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নতুন ঘরের কাজ শুরু হওয়ায় কিরণ ও পিকলা হাজংয়ের মুখে ফিরেছে স্বস্তির হাসি। আবেগঘন কণ্ঠে কিরণ হাজং বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল স্যার আমাদের জন্য নতুন ঘর তৈরি করে দিচ্ছেন। এতদিন খুব কষ্টে জীবন কাটিয়েছি। এখন অন্তত নিরাপদে বাকি জীবনটা কাটাতে পারব। আমরা তাঁর প্রতি চিরকৃতজ্ঞ।”

শুধু ঘর নির্মাণই নয়, এই দম্পতির পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসনও। উপজেলা সমাজসেবা কার্যালয় তাঁদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা সম্পন্ন করেছে। পাশাপাশি দুর্গাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে জরুরি খাদ্য সহায়তা।

জীবনের শেষ প্রান্তে এসে একের পর এক সহায়তা পেয়ে নতুন করে আশার আলো দেখছেন কিরণ হাজং ও পিকলা হাজং। দীর্ঘদিনের বঞ্চনা আর অনিশ্চয়তার জীবন পেরিয়ে তাঁদের স্বপ্নের নিরাপদ আশ্রয় এখন আর কেবল স্বপ্ন নয় বাস্তবে রূপ নিচ্ছে।