সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বেদখল জমি উদ্ধারে রাজপথে শিক্ষার্থীরা, কলমাকান্দায় দুই ঘণ্টা সড়ক অবরোধ

বেদখল জমি উদ্ধারে রাজপথে শিক্ষার্থীরা, কলমাকান্দায় দুই ঘণ্টা সড়ক অবরোধ

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, শিক্ষার্থীদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং উব্দাখালী সেতু এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে দুই বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা ওই পথে যান চলাচল বন্ধ থাকে।

কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন। পরে তারা মূল সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরসহ কলমাকান্দা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

আন্দোলনকারীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিদ্যালয়ের বেদখল হওয়া জমি দ্রুত উদ্ধার, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিত, নতুন বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমির ব্যবস্থা, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় কার্যকর আইনি পদক্ষেপ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখলমুক্ত করে জলাশয়-পরিবেশ রক্ষা করা। একই সঙ্গে মিল-কারখানার দূষণ বন্ধের দাবিও জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, বিদ্যালয়ের জমি দখলমুক্ত করে একটি সুন্দর ও নিরাপদ খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়েও কার্যকর সমাধান না পাওয়ায় শিক্ষার্থীদের রাজপথে নামতে হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, শুধু ইট-পাথরের ভবন নির্মাণ করলেই একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পূর্ণাঙ্গ হয় না। শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক বিকাশের জন্য উন্মুক্ত খেলার মাঠ, নির্মল পরিবেশ এবং নিরাপদ শিক্ষাঙ্গন অপরিহার্য। বিদ্যালয়ের জমি দখল, মাঠের সংকট ও আশপাশের অবৈধ স্থাপনা শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করছে বলেও তারা অভিযোগ করেন।

এ সময় বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা, উব্দাখালী নদীর পাড় দখলমুক্ত করা, জলাশয় ও পরিবেশ রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবাইদুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, ব্যবসায়ী এম আলমগীর, কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মাহমুদ হাসান এবং কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম শাহজাহান কবীর।

এ ছাড়া শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিদ্যালয়ের জমি উদ্ধার ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন।