সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

গোপালগঞ্জে ৩ কেজি গাঁ*জা*সহ ৪ জনকে আ*ট*ক করেছে ডিবি পুলিশ 

গোপালগঞ্জে ৩ কেজি গাঁ*জা*সহ ৪ জনকে আ*ট*ক করেছে ডিবি পুলিশ

 

লুৎফর সিকদার (গোপালগঞ্জ- প্রতিনিধি)

 

গোপালগঞ্জ সদর উপজেলায় বাসে তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত ১০ টার দিকে উপজেলার বেদগ্রাম মোড়ে চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন আয়েশা (৪০) নেয়ামত হাজরা (৩২) মোঃ শরীফ মিয়া (২৫) ও আরিফ খলিফা (৩৮)। পুলিশের কথা অনুসারে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বেদগ্রাম মোড়ে চেকপোস্ট বসানো হয়। রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ঢাকা থেকে কোটালীপাড়াগামী একটি বাস সেখানে পৌঁছালে ডিবির একটি দল তল্লাশি চালায়। এ সময় বাসের যাত্রীবেশে থাকা ওই চারজনকে আটক করা হয়। এরপরে তাঁদের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন।