সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রাজনগরে অবৈধ বালু উত্তোলন: ৫ নৌকা জব্দ, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজনগরে অবৈধ বালু উত্তোলন: ৫ নৌকা জব্দ, ৩ জনকে ৫০ হাজার টাকা জরিমানা

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচটি নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত তিনজনকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজনগর উপজেলার মোকামবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস ফারজানা হোসেন।

 

অভিযানকালে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত পাঁচটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় মামলা দায়ের করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

 

জব্দ করা পাঁচটি নৌকা পরবর্তীতে স্থানীয় একজন ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সুরক্ষায় এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।