সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

ক্যান্সারের কাছে হার, ২৭ বছরেই নিভে গেল সাহেদের জীবনপ্রদীপ।

ক্যান্সারের কাছে হার, ২৭ বছরেই নিভে গেল সাহেদের জীবনপ্রদীপ।

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)

 

মৃত্যুর কোনো বয়স নেই। তবে অকালমৃত্যুর শোক যেন আরও গভীর, আরও বেদনাদায়ক। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে মাত্র ২৭ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের তেলিজুড়ি গ্রামের তরুণ সাহেদ আলী।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

সাহেদ আলী তেলিজুড়ি গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম লিয়াকত আলীর ছেলে। অল্প বয়সে ক্যান্সারের মতো মরণব্যাধির কাছে তাঁর হার মেনে নেওয়ার খবরে পরিবার, স্বজন, বন্ধু ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।

সাহেদের মৃত্যুর সংবাদে সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয় তাঁর পরিবারে। প্রিয় ছোট ভাইকে হারানোর শোক যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাঁর বোন। মাকে সান্ত্বনা দিতে গিয়ে ভাইয়ের মৃত্যুর বাস্তবতাকে অস্বীকার করে আকুল কণ্ঠে তিনি বলেন—

“আম্মা, সাহেদ মারা যায়নি। তুমি দেখো, সাহেদ যদি সত্যিই মারা যেত, তাহলে কি আমি এভাবে কথা বলতে পারতাম? আমি তো কাঁদতাম, আম্মা!”

ভাই হারানোর তীব্র শোকে বোনের এই আকুতি উপস্থিত স্বজন ও প্রতিবেশীদেরও আবেগাপ্লুত করে তোলে। মুহূর্তেই ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগেই এলাকায় আরেক তরুণ নাইমের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছিল। সেই শোক কাটতে না কাটতেই সাহেদ আলীর অকালমৃত্যুর খবর এলাকাবাসীকে আরও শোকাহত করে তুলেছে। অল্প সময়ের ব্যবধানে দুই তরুণের মৃত্যুতে বন্ধুমহল, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর বিষাদ।

 

সাহেদ আলীর অকালমৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন—আমিন।