সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মধুমতি নদী থেকে অবাধে মাটি উত্তোলন, হুমকিতে নদীর বাঁধ ও ফসলি জমি

মধুমতি নদী থেকে অবাধে মাটি উত্তোলন, হুমকিতে নদীর বাঁধ ও ফসলি জমি

 

টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মধুমতি নদী থেকে প্রকাশ্যে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার পাটগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর চর ও তীরবর্তী এলাকা থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি তুলে ট্রলার ও পল্টনে করে বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। এতে নদীর তীর, বাঁধ, চরাঞ্চল ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাটগাতী ইউনিয়নের গহরডাঙ্গা, শ্রীরামকান্দী, সিঙ্গিপাড়া, পাটগাতী ব্রিজসহ আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকায় নিয়মিত মাটি উত্তোলন করা হচ্ছে। ভেকু দিয়ে মাটি কেটে ট্রলার ও পল্টনে তোলা হচ্ছে। পরে এসব মাটি বিভিন্ন ইটভাটা ও নির্মাণকাজে ব্যবহারের জন্য বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

 

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নদীর তীর থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে কোথাও কোথাও পাড় দুর্বল হয়ে পড়ছে। একই সঙ্গে ভারী যানবাহনে মাটি পরিবহনের কারণে নদীপাড়ের সড়কও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধের ওপর দিয়ে যান চলাচল এবং কোথাও কোথাও বাঁধ কেটে যানবাহন চলাচলের পথ তৈরি করায় ঝুঁকি আরও বাড়ছে বলে দাবি স্থানীয়দের।

 

চর শ্রীরামকান্দির শিক্ষার্থী মো. ইব্রাহিম প্রিন্স বলেন, প্রতিদিন নদী থেকে মাটি নিয়ে ট্রলার চলাচল করতে দেখা যায়। এতে নদীর বাঁধ নিয়ে পরিবারসহ স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

 

অভিভাবক সুজা মিয়াও একই ধরনের উদ্বেগের কথা জানান। তাঁর ভাষ্য, নদীর পাড়ের নিরাপত্তা নিয়ে স্থানীয় পরিবারগুলো চিন্তিত। যেকোনো সময় বাঁধ ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের সমস্যার আশঙ্কা রয়েছে।

 

স্থানীয় মাটি ব্যবসায়ী মো. এনামুলের অভিযোগ, নদী থেকে নিয়মিত মাটি উত্তোলন হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ খুব একটা দেখা যায় না। আরেক ব্যবসায়ী মাহবুর রহমান বলেন, স্থানীয়দের জমি ও নদীর অংশ থেকে মাটি তুলে বিক্রি করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর দাবি।

 

স্থানীয়দের আরও অভিযোগ, কিছু ক্ষেত্রে পুকুর বা জলাশয় খননের অনুমতির সুযোগকে কাজে লাগিয়ে নদীর চর ও আশপাশের এলাকা থেকে মাটি উত্তোলন করে বিভিন্ন ইটভাটা ও নির্মাণকাজে সরবরাহ করা হচ্ছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন বলেন, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় মাটি উত্তোলন অব্যাহত রয়েছে। নদীর স্বাভাবিক গতিপ্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলন এবং পরিবহন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

এ বিষয়ে টুঙ্গিপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শাহিন আলম বলেন, নদী থেকে মাটি উত্তোলনের বিষয়টি তিনি প্রথমবারের মতো জানতে পেরেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

স্থানীয়দের দাবি, মধুমতি নদী থেকে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলনের অভিযোগ থাকলেও কার্যকরভাবে তা বন্ধ করা যাচ্ছে না। নদীর তীর, বাঁধ, কৃষিজমি ও স্থানীয় সড়ক রক্ষায় দ্রুত অভিযান পরিচালনা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।