সর্বশেষ
[ নেত্রকোনায় সিএনজিতে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ] [ আটপাড়া বানিয়াজান ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করব ঃ মাসুম চৌধুরী ] [ মতলব উত্তরে আগুনে পুড়ে ছাই গোয়ালঘর, দুই গর্ভবতী গরুসহ ৫ লাখ টাকার ক্ষতি ] [ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ]

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনা সরকারি কলেজ বিতর্ক প্রতিযগিতা  সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সরকারি কলেজ বিতর্ক প্রতিযগিতা সুজাদুল ইসলাম ফারাস, নেত্রকোনা প্রতিনিধি

রাত ১১টায় শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সড়ক নির্মাণ তদারকিতে এডিসি লিজা ‘নারী হিসেবে নয়, দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই কাজটি করছি’ সৈয়দ সময়, নেত্রকোনা : দিনের সরকারি ব্যস্ততা শেষ। শহর যখন প্রায় নিস্তব্ধ, ঘড়ির কাঁটা তখন রাত ১১টা। অধিকাংশ মানুষ যখন ঘরে বিশ্রামে, তখন নির্মাণাধীন সড়কের পাশে দাঁড়িয়ে কাজের মান ও অগ্রগতি দেখছিলেন নেত্রকোনা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা। সঙ্গে তাঁর ছোট্ট কন্যা মুনম। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতের এই দৃশ্য নজর কেড়েছে নেত্রকোনাবাসীর। দায়িত্ব পালনে সময়ের সীমারেখার বাইরে গিয়ে সরেজমিনে উন্নয়নকাজ তদারকির এ উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গেছে, নেত্রকোনা শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুলের গেট পর্যন্ত প্রায় ২৯০ মিটার দীর্ঘ সড়কের উন্নয়ন ও ঢালাই কাজের উদ্বোধন এবং তদারকিতে ওই রাতে উপস্থিত হন এডিসি মুন মুন জাহান লিজা। নির্মাণকাজ নির্ধারিত মান ও নিয়ম মেনে হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। তবে এটাই তাঁর প্রথম পরিদর্শন নয়। এর আগে দিনের বেলাতেও তিনি নির্মাণস্থলে গিয়ে রড বাইন্ডিংসহ কাজের বিভিন্ন ধাপ পরিদর্শন করেন। ঢালাইয়ের আগে রডের বিন্যাসসহ নির্মাণকাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সরাসরি দেখে নেন তিনি। কাজের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে নির্মাণকাজের বিভিন্ন পর্যায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেন এই কর্মকর্তা। তাঁর ভাষ্য, কাজের কোনো ত্রুটি বা অসঙ্গতি কারও চোখে পড়লে তা জানানো হলে প্রয়োজন অনুযায়ী সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। এডিসি মুন মুন জাহান লিজা বলেন, “আমি ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। যদি কেউ কোনো নেতিবাচক মন্তব্য করে বা ত্রুটি ধরিয়ে দেয়, তাহলে আমি সেটা আবার ঠিক করাব। আমার সৎ সাহস আছে বলেই আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি।” গভীর রাতে একজন নারী কর্মকর্তা হিসেবে নির্মাণকাজ তদারকিতে মাঠে থাকা প্রসঙ্গে তিনি বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাঁর কাছে এটি নারী-পুরুষের প্রশ্ন নয়, বরং দায়িত্ব পালনের অংশ। তিনি বলেন, “এটাকে আপনি জনগণের প্রতি দায়বদ্ধতা বা কর্মের দায়বদ্ধতা বলতে পারেন। এখানে নারী হিসেবে নয়, আমি নিজেকে একজন কর্মকর্তা হিসেবে দেখছি। এখানে জেন্ডার বড় বিষয় নয়। আমার যে পরিচয় ও পদবি, সেই অনুযায়ী জনগণের সেবাটা যেন নিশ্চিত হয় এবং কাজের গুণগত মান যেন বজায় থাকে, সেজন্যই আমি নিজে দাঁড়িয়ে থেকে কাজ দেখছি।” দিনভর দাপ্তরিক দায়িত্ব পালনের পর অল্প সময়ের বিশ্রাম নিয়ে ছোট্ট মেয়েকে সঙ্গে করে গভীর রাতে নির্মাণস্থলে তাঁর উপস্থিতি স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী বলেন, “আমি তাকে কেবল একজন নারী কর্মকর্তা হিসেবে দেখি না, তিনি একজন অত্যন্ত ডায়নামিক ও নিষ্ঠাবান কর্মকর্তা। গভীর রাতে এমন উন্নয়ন কাজের তদারকিতে নেমে তিনি প্রমাণ করেছেন নিজের পেশা ও দায়িত্বের প্রতি তিনি কতটা যত্নশীল।” তিনি বলেন, নির্মাণকাজের মান নিশ্চিত করতে একজন দায়িত্বশীল কর্মকর্তার সরেজমিন উপস্থিতি অনিয়ম প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে এ ধরনের তদারকি উন্নয়নকাজের প্রতি জনসাধারণের আস্থাও বাড়াতে পারে। নেত্রকোনার মানুষের প্রত্যাশা, উন্নয়ন প্রকল্পের প্রতিটি ধাপে নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত হবে। কারণ, একটি সড়ক নির্মাণের সাফল্য শুধু কাজ শেষ হওয়ার মধ্যে নয়; তার স্থায়িত্ব, নির্মাণমান ও জনস্বার্থ নিশ্চিত হওয়ার মধ্যেই প্রকৃত সাফল্য। আর সেই জায়গা থেকেই রাতের নীরবতা ভেঙে নির্মাণস্থলে একজন প্রশাসনিক কর্মকর্তার উপস্থিতি তুলে ধরেছে একটি গুরুত্বপূর্ণ বার্তা সরকারি উন্নয়নকাজের প্রতিটি ইট-পাথরের সঙ্গে জড়িয়ে আছে জনগণের অর্থ, প্রত্যাশা ও অধিকার।

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার-৬ মাস কারাদণ্ড 

মেডিকেল ছুটির আড়ালে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানে না শিক্ষা অফিস

মতলব উত্তরে শহীদদের স্মরণে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জ যথাযথ মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত  

আজ শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি

গোপালগঞ্জ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্রের, আহত ২

কালিহাতীতে আগস্টে ২৪ মোবাইল কোর্ট জরিমানা আদায় ১২ লাখ ৯ হাজার টাকা, কারাদণ্ড ৪৯ জনের