সর্বশেষ
[ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ]

সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল ভারতীয় মদসহ নারী-কিশোর আটক

সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল ভারতীয় মদসহ নারী-কিশোর আটক

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক নারী ও এক কিশোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, দুর্গাপুর উপজেলার বারমারী লক্ষীপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে রাফি (১৩) এবং একই গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাবেয়া খাতুন (৩৫)। উদ্ধারকৃত মদ জব্দ করে তাদের পুলিশ পাহারায় দুর্গাপুর থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ মাদক পাচারের তথ্যের ভিত্তিতে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদীর নেতৃত্বে একটি দল কৃষ্ণেরচর বাজারে অবস্থান নেয়। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম, কনস্টেবল সজিবসহ সঙ্গীয় ফোর্স এলাকায় বিশেষ তল্লাশি চালায়।

তল্লাশির একপর্যায়ে সন্দেহজনক গতিবিধির কারণে ওই নারী ও কিশোরকে আটক করে তাদের সঙ্গে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অবৈধ ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা প্রতিরোধে দুর্গাপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা দুর্গাপুর উপজেলা দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানকারীদের একটি ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। তবে পুলিশের ধারাবাহিক অভিযানে সাম্প্রতিক সময়ে একের পর এক অবৈধ মাদকের চালান জব্দ হওয়ায় সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার হয়েছে।