সর্বশেষ
[ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ]

রাজনগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ড্রাইভার নিহত; আহত ১

রাজনগরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ড্রাইভার নিহত; আহত ১

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার(মৌলভীবাজার)

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সয়াবিন তেলবাহী একটি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে সয়াবিন তেলবোঝাই করে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। পথে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ধামাইরপাড় এলাকায় ধামাই ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে পাশের ছড়ায় পড়ে যায়।

 

দুর্ঘটনার পর ট্রাকের ভেতর থেকে হেলপার খালেদ মিয়ার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা পানিতে ডুবে থাকা ট্রাকের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেন।

 

নিহত চালকের নাম নোম্মান সরকার। সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ি বরিশাল জেলার বাগেরবাজার এলাকায়। আহত হেলপার খালেদ মিয়া সিলেটের ধোপাঘোল এলাকার বাসিন্দা।

 

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।