সর্বশেষ
[ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ] [ দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু ] [ ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’ ] [ গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী ] [ নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন ] [ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত : ] [ গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : ] [ গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন : ] [ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ]
দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু

দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

নেত্রকোনার মোহনগঞ্জে দাদিকে বাঁচাতে এগিয়ে গিয়ে প্রতিবেশীর ধারালো অস্ত্রের (রামদা) কোপে গুরুতর জখম হয়েছে সাত বছর বয়সী এক শিশু। আহত ওমর ফারুক বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার কপালের ডান পাশে ছয়টি সেলাই দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার মানারকান্দি গ্রামে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শিশুর দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০), তাঁর ছেলে এমরান (৩২) ও অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

আহত ওমর ফারুক মানারকান্দি গ্রামের রুবেল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি জানালে দাদি কোকিলা খাতুন এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওমর ফারুক আবারও মারধরের শিকার হয়। এ ঘটনার বিচার চাইতে নাতিকে সঙ্গে নিয়ে তাইজ উদ্দিনের বাড়িতে যান কোকিলা খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিচার চেয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরানসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কোকিলা খাতুনের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় দাদিকে রক্ষা করতে এগিয়ে গেলে এমরান তাঁর হাতে থাকা রামদা দিয়ে শিশু ওমর ফারুকের মাথায় কোপ দেন। এতে শিশুটির কপালের ডান পাশে গভীর ক্ষতের সৃষ্টি হয়।

পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় শিশুটি ও তার দাদিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে ওমর ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর থেকেই অভিযুক্ত তাইজ উদ্দিন ও তাঁর ছেলে এমরান পলাতক রয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও নম্বরগুলো বন্ধ পাওয়া যায়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন শনিবার দুপুরে জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।