সর্বশেষ
[ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ] [ দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু ] [ ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’ ] [ গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী ] [ নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন ] [ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত : ] [ গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : ] [ গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন : ] [ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ] [ মুকসুদপুরে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক ] [ গরিব অসহায় এক সংবাদকর্মীর মনের কথা: টাকার জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতে চাই* ]

গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী

গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা:

 

 

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী ৭ নম্বর গাঁওকান্দিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী আমেজ। এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও উঠোন বৈঠক চালিয়ে যাচ্ছেন উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. এম. এ. সালাম দিশারী। তিনি গাঁওকান্দিয়াকে দুর্নীতি, সন্ত্রাস ও বাল্যবিয়েমুক্ত এবং সবুজ বনায়নসমৃদ্ধ একটি মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিচ্ছেন।

স্থানীয় সূত্রে ও দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, বীর মুক্তিযোদ্ধার সন্তান ডা. সালাম দিশারী দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিগত সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিক মামলা ও হামলার শিকার হয়েছেন, তবুও সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন।

সম্প্রতি ইউনিয়নে সরেজমিনে গিয়ে বেশ কয়েকজন ভোটার ও স্থানীয় বাসিন্দার সাথে কথা হলে তারা জানান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তারা একজন যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি প্রত্যাশা করেন। অনেক স্থানীয় ভোটার মনে করেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার সাথে নিবিড় যোগাযোগের কারণে ডা. সালাম দিশারী চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিনই ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গ্রামের পর গ্রাম উঠোন বৈঠক ও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করছেন।

গণসংযোগকালে ডা. এম. এ. সালাম দিশারী বলেন, “সীমান্তবর্তী দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ এই ৭ নম্বর গাঁওকান্দিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও সবুজায়নসমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের পাশাপাশি সরকারি সকল প্রকার ভাতা ও কার্ড শতভাগ স্বচ্ছতার সাথে প্রকৃত উপকারভোগীদের মাঝে নিশ্চিত করব।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খেলাধুলার মানোন্নয়ন এবং ইউনিয়নে সন্ত্রাস ও মাদক নির্মূলে এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই। দলের সমর্থন ও সাধারণ মানুষের ভালোবাসায় আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।” এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গাঁওকান্দিয়া ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।