সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]
নেত্রকোনায় নাশকতা ও গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপি আনোয়ারুলের

নেত্রকোনায় নাশকতা ও গুপ্ত হামলার প্রতিবাদে বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি এমপি আনোয়ারুলের

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা ;

 

 

 

নাশকতা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় ভাঙচুর ও গুপ্ত হামলার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য’। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ শেষে নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ নানা সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আনোয়ারুল হক বলেন, প্রচলিত আইন ও নিয়মনীতি উপেক্ষা করে একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অগ্নিসংযোগ, সরকারি অফিসে ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গুপ্ত হামলার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

ড. আনোয়ারুল হক বলেন, কোনো ধরনের দলীয় কর্মসূচি ছাড়াই একটি পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে তা প্রতিহত করা হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা দেশের ও জনগণের শান্তি নষ্ট করবে, তাদের আমরা শান্তিতে ঘুমাতে দেব না। জনগণের নিরাপত্তা ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব।”

সমাবেশে বক্তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নেত্রকোনার কোথাও নতুন করে অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ কিংবা গুপ্ত হামলার চেষ্টা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। নিষিদ্ধ সংগঠনের নামে কিংবা ভিন্ন কোনো পরিচয়ে কেউ যেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তাঁরা।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির নেতা মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতারা। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে মিছিল করেন। বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।