সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি

সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

 

সেনাবাহিনীতে ওয়েটার পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে আতিকুল হোসাইন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী সংবাদকর্মী মোঃ ইব্রাহিম হাওলাদার দাবি করেছেন, ওই ব্যক্তি নিজেকে ঢাকা ক্যান্টনমেন্টের সেনাসদস্য পরিচয় দিয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

 

অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, একটি অনলাইন গ্রুপের মাধ্যমে আতিকুলের সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে ওই ব্যক্তি জানান, সেনাবাহিনীতে লোক নিয়োগ চলছে এবং তিনি একজনকে চাকরিতে ঢোকানোর ব্যবস্থা করতে পারবেন। চাকরির প্রাথমিক প্রক্রিয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫ হাজার ১৪০ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ইব্রাহিম হাওলাদার।

 

অভিযোগকারী আরও জানান, পরবর্তী সময়ে তিনি ওই ব্যক্তির কাছে পরিচয়পত্র (আইডি কার্ড) দেখতে চান এবং তিনি কোন কর্মকর্তার অধীনে কর্মরত, তা জানতে চান। কিন্তু তাঁর দাবি, অভিযুক্ত ব্যক্তি পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি জাতীয় পরিচয়পত্র চাওয়া হলেও সেটি সরবরাহ করেননি। বরং একটি ছবি পাঠিয়েছেন, যা দেখে তাঁর পরিচয় সম্পর্কে সন্দেহ তৈরি হয়েছে বলে জানান অভিযোগকারী।

 

ইব্রাহিম হাওলাদারের অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার আজ-কাল করে সময় দেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। চাকরির বিষয়েও কোনো নির্ভরযোগ্য নিশ্চয়তা দেওয়া হয়নি। পরবর্তী সময়ে চাকরি নিশ্চিত হলে আরও দুই লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছিল বলেও তিনি দাবি করেন।

 

অভিযোগকারী বলেন, “আমি জানতে চাই, তিনি আসলেই সেনাবাহিনীর সদস্য কি না। চাকরির নামে টাকা নেওয়ার বিষয়টি সত্য হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। সেনাবাহ�