সর্বশেষ
[ বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা ] [ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ] [ দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু ] [ ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’ ] [ গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী ] [ নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন ] [ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত : ] [ গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : ] [ গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন : ]
বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত: নেত্রকোণার কুতুবপুরকে শিক্ষানগরী করার ঘোষণা

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

শ্রদ্ধাঞ্জলি, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক ড. হুমায়ুন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী লেখকের জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে তাঁর নিজ হাতে প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া এই আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি বিদ্যাপীঠ এডহক কমিটির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, “ড. হুমায়ুন আহমেদ একাধারে একজন সফল শিক্ষক, নন্দিত কথাসাহিত্যিক এবং প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাঁর লেখায় সাবলীলভাবে বাস্তব চিত্র ফুটে উঠত। শারীরিকভবে তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্টি ও লেখনীর মাধ্যমে তিনি চিরকাল অমর হয়ে থাকবেন।”

তিনি আরও ঘোষণা করেন, কুতুবপুর গ্রামের এই বিদ্যাপীঠটিকে দ্রুত মহাবিদ্যালয়ে (কলেজ) রূপান্তর করা হবে। পাশাপাশি বিদ্যালয়ের সংযোগ সড়ক নির্মাণ, সীমানাপ্রাচীর স্থাপন এবং শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল চালুর প্রক্রিয়াও দ্রুত শুরু হবে।

নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আ. জ. ম. রেজাউল করিম খান, জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, গন্ডা ডিগ্রি কলেজ এডহক কমিটির সভাপতি জাহানা আফরোজ এবং দেশবরেণ্য পালাশিল্পী কুদ্দুস বয়াতি।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের সহকারী শিক্ষক মো. জুবায়ের আহমেদ এবং নবম শ্রেণির শিক্ষার্থী আতিয়া ইবনাত ইভার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে মরহুম কথাসাহিত্যিকের জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন ড. হুমায়ুন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজ গ্রামে প্রতিষ্ঠিত ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ ইতোমধ্যে এসএসসিতে জেলায় একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করে উত্তরাঞ্চলের শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রেখে চলেছে।