সর্বশেষ
[ গোপালগঞ্জে বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ : ] [ মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা, একই কবরস্থানে দাফন  ] [ মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন ] [ নেত্রকোনায় ফসলের ন্যায্য মূল্য ও কৃষি উপকরণের দাম কমানোর দাবি ] [ দাদিকে বাঁচাতে গিয়ে রামদার কোপে গুরুতর জখম সাত বছরের শিশু ] [ ঐতিহ্যবাহী মগড়া নদী পুনর্খনন কাজের উদ্বোধন: ‘নদী দখল ও দূষণকারী যতই প্রভাবশালী হোক ছাড় দেওয়া হবে না’ ] [ গাঁওকান্দিয়াকে মডেল ইউনিয়নে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী ডা. এম. এ. সালাম দিশারী ] [ নেত্রকোনায় মগড়া নদী পূনরুজ্জীবন প্রকল্পের উদ্বোধন ] [ গোপালগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবসের আলাচনা সভা অনুষ্ঠিত : ] [ গোপালগঞ্জে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা : ] [ গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বাসে আগুন : ] [ টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর, ২২২৪ জনের বিরুদ্ধে মামলা ]
মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন

মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, ধরিয়ে দিলে পুরস্কার: এমপি জালাল উদ্দিন

 

মোঃ মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার

 

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেছেন, মতলবে মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি যারা খেলাধুলার আয়োজন ও প্রসারে ভূমিকা রাখবেন, তাদেরও সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে।

 

শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

তিনি আরও বলেন, এই মাঠকে একটি অত্যাধুনিক মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে। এ অঞ্চলের তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে—এমন পরিবেশ গড়ে তুলতে হবে।

 

বিএনপি নেতা আলমগীর সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি এবং জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ।

 

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খান।

 

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, উপজেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খান, ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের নুরনবী মোল্লা, ইমন মোল্লা, দীনার ভূঁইয়াসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। জমজমাট এই খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মাধ্যমে গোলের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।