সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]
মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা :

 

 

নেত্রকোনার মোহনগঞ্জে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিরুজ্জামান সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকালে মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার আমিরুজ্জামান সেলিম ওই এলাকারই বাসিন্দা।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, সড়ক অবরোধ করে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে গত ১১ নভেম্বর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মোহনগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম (৫৬) বাদী হয়ে মামলাটি করেন। ওই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবালসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই মামলায় এর আগে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল আমিন ও যুবলীগ নেতা গোলাম রব্বানীসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, যাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে আমিরুজ্জামান সেলিমের পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ এবং কিছুদিন আগে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছে। এ অবস্থায় কারাগারে থাকলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনেরা।