সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]
শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

‘শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’

নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা

 

 

সৈয়দ সময়,নেত্রকোণা :

 

 

 

শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের যোগ্য, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পুরস্কারের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উদ্বুদ্ধ করতে নেত্রকোণা সরকারি কলেজের ১৪টি বিভাগ থেকে প্রতিবছর ৫৬০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

রোববার দুপুরে কলেজের রসায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক পুরস্কার বিতরণ ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। অনার্স তৃতীয় বর্ষ (২০২২-২৩) ও চতুর্থ বর্ষের (২০২১-২২) মেধাতালিকায় স্থান পাওয়া সেরা ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং একজন প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, মেধা বিকাশে স্বীকৃতি ও উৎসাহ অত্যন্ত জরুরি; একটি পুরস্কার একজন শিক্ষার্থীর মনে নতুন স্বপ্ন ও আত্মবিশ্বাসের জন্ম দেয়। তিনি জোর দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের জীবনে সাফল্য শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; প্রকৃত সাফল্য হলো নিজেকে একজন সৎ, যোগ্য ও মানবিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা।’

সাম্প্রতিক উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রসঙ্গে প্রফেসর আবু তাহের খান বলেন, এবারের ফলাফলে কোনো ধরনের প্রভাব বিস্তার করা হয়নি, এটিই প্রকৃত চিত্র। সারাদেশে পাসের হার কমলেও এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার প্রতিফলন ঘটেছে যা ভবিষ্যতে যোগ্য মানবসম্পদ গঠনে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শিক্ষার্থীদের ন্যায্য দাবিদাওয়া ও প্রত্যাশা পূরণে সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রাক্তন কৃতি শিক্ষার্থী হিসেবে সম্মাননা গ্রহণ করেন জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর আব্দুর নূর তুষার। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীসহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুর নূর তুষার বলেন, ‘রসায়ন বিভাগের সেই দিনগুলোর কথা আজও খুব মনে পড়ে; বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবের স্মৃতিগুলো হৃদয়ে অমলিন হয়ে আছে। ল্যাবে হাতে-কলমে শেখা, শিক্ষকদের দিকনির্দেশনা ও সহপাঠীদের সঙ্গে কাটানো মুহূর্তগুলোই আজ জীবনের পথচলায় বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে।’ তিনি জানান, কর্মজীবনে এসে তিনি উপলব্ধি করেছেন,শিক্ষকেরা শুধু বইয়ের জ্ঞান দেন না, বরং সততা ও নীতিবোধের শিক্ষা দিয়ে জীবন গড়তে সাহায্য করেন। বর্তমান পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ। এ সময় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।