সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]
হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম

হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম

 

ছাইম খান গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রতিনিধি:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে বন্ধ রয়েছে থানার স্বাভাবিক কার্যক্রম। ফলে পুলিশি সেবা নিতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি প্রয়োজনেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

 

জানা গেছে, গত ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা থানার অস্ত্রাগার ভেঙে অস্ত্র লুট করে এবং হাজতখানা থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।

 

এ ঘটনার দুই দিন পর, ১৯ নভেম্বর একই ধরনের সহিংসতার শিকার হয় মুকসুদপুর থানা। সেখানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এ সময় থানা থেকে অস্ত্র ও বিভিন্ন যানবাহন লুটের ঘটনাও ঘটে।

 

দুই থানায় সংঘটিত এসব হামলা ও আগুনে পুড়ে নষ্ট হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি নথি, কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম। ক্ষতিগ্রস্ত হয়েছে থানার যানবাহনও। এতে পুলিশের নিয়মিত প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছে।

 

বর্তমানে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। ফলে দুই থানার আওতাধীন এলাকার মানুষকে বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসে ফিরে যেতে হচ্ছে।

 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত থানা দুটি থেকে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণের কার্যক্রম চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য ধ্বংসস্তূপের মধ্যে থাকা প্রয়োজনীয় ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। তবে থানার পূর্ণাঙ্গ কার্যক্রম আগের অবস্থায় ফিরিয়ে আনতে আরও সময় লাগবে।

 

দীর্ঘ সময় ধরে স্বাভাবিক পুলিশি সেবা বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। দ্রুত থানাগুলোর কার্যক্রম পুনরায় চালু করে সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।