3:31 pm, Saturday, 18 April 2026

সাভারে পৃথক তিন অভিযানে ২৭০ গ্রাম হেরোইন ও ৩৬ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার উজ্জ্বল মজুমদার ঢাকা জেলা , ঢাকা  সাভার উপজেলা , ঢাকা  ( সংবাদদাতা )

  • Reporter Name
  • Update Time : 04:56:44 pm, Saturday, 30 August 2025
  • 40 Time View

সাভারে পৃথক তিন অভিযানে ২৭০ গ্রাম হেরোইন ও ৩৬ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

উজ্জ্বল মজুমদার

ঢাকা জেলা , ঢাকা

সাভার উপজেলা , ঢাকা

( সংবাদদাতা )

নিজস্ব প্রতিবেদনঃ ————————————

সংবাদ প্রকাশের তারিখ ও সময়:-

আজ রাত – ১০.৩০ মিঃ সময়

বাংলা – ১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রোজ – শনিবার

ইংরেজি – ৩০ আগস্ট

২০২৫ সাল ।

সাভার মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট ২০২৫) বিকাল ও রাতে সাভারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, বিকাল ৫ টা ৩০ মিনিটে ১৭.৩০ ঘটিকা সাভার মডেল থানার এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বলিয়ারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বিল্লাল হোসেনের মালিকানাধীন একটি ভবনের ভাড়াটিয়া জহিরুল ইসলাম (৩১) এর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। জহিরুলের শয়নকক্ষ থেকে ১০০ গ্রাম হেরোইন (মূল্য আনুমানিক ৩ লক্ষ টাকা) এবং ৬ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য ১,৮০০ টাকা) উদ্ধার করা হয়।

এরপর রাত ১০টায় (২২.০০ ঘটিকা) আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়ায় পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে অপর একটি অভিযান চালানো হয়। এ সময় মহিলা মাদক ব্যবসায়ী হেলেনা পারভীন (৩৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৭০ গ্রাম হেরোইন (মূল্য আনুমানিক ৫ লক্ষ ১০ হাজার টাকা) উদ্ধার করা হয়।

অপরদিকে রাত ১০টা ৪০ মিনিটে (২২.৪০ ঘটিকা) রেডিও কলোনী রাজা সুপার মার্কেটের সামনে দিদার ফার্মেসীর সামনে অভিযান চালায় এসআই মোঃ কাদের শেখের নেতৃত্বে অপর একটি টিম। এ সময় দুই মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম (২৬) ও মাসুদ রানা (২২) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য আনুমানিক ৯ হাজার টাকা) উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পৃথক তিনটি অভিযানে মোট ২৭০ গ্রাম হেরোইন ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত চারজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি ড. জালাল উদ্দীন

সাভারে পৃথক তিন অভিযানে ২৭০ গ্রাম হেরোইন ও ৩৬ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার উজ্জ্বল মজুমদার ঢাকা জেলা , ঢাকা  সাভার উপজেলা , ঢাকা  ( সংবাদদাতা )

Update Time : 04:56:44 pm, Saturday, 30 August 2025