3:39 pm, Saturday, 18 April 2026

লৌহজংয়ে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ এর উদ্বোধন শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

  • Reporter Name
  • Update Time : 09:11:08 am, Sunday, 31 August 2025
  • 39 Time View

লৌহজংয়ে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ এর উদ্বোধন

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৩১ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে শুরু হয়েছে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’।

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মোর্তজা আহসান এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রন্সেস হাফেজা জামাল হেলালী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, উপজেলা প্রেস ক্লাব ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের চারটি গ্রুপে মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে ‘সি’ ও ‘ডি’ গ্রুপের ১৬টি দল অংশগ্রহণ করে, এর মধ্যে থেকে ৪টি দলকে পরবর্তী রাউন্ডের জন্য বাছাই করা হয়।

আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ইংরেজি বানানে দক্ষতা অর্জন করবে, শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা তৈরি হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, “শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের কাণ্ডারী। তাদের মানসম্মত শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তারিখ: ৩১ আগস্ট ২০২৫

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন এমপি ড. জালাল উদ্দীন

লৌহজংয়ে ‘ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫’ এর উদ্বোধন শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

Update Time : 09:11:08 am, Sunday, 31 August 2025