চৌদ্দগ্রামে সিনজেনটা-হুমাইয়া ট্রেডার্স এর মধ্যে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন
মোঃ খোরশেদ আলম
বিশেষ সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে নিরাপদ কৃষি উন্নয়নে প্রতিষ্ঠিত বহুজাতিক এগ্রো ক্যামিকেল কোম্পানি সিনজেনটা ও হুমাইয়া টেড্রার্সের মধ্যে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হয়েছে। এ চুক্তির ফলে চৌদ্দগ্রাম উপজেলার একটি বৃহৎ অংশে হুমাইয়া ট্রেডার্সের মাধ্যমে সিনজেনটার বিভিন্ন প্রকার কৃষি পণ্য, এগ্রো-ক্যামিকেল বাজারজাত, পাইকারী ও খুচরা বিক্রয় সহ প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের আধুনিক চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ এবং দেশের সামগ্রিক কৃষি উন্নয়নে ভূমিকা রাখার দ্বার উন্মোচিত হল।
রবিবার বিকালে উপজেলা কনকাপৈত ইউনিয়নের করপাটি ও বৈলপুর মুক্তিযোদ্ধা বাজারস্থ মেসার্স হুমাইয়া টেড্রার্স অফিসে এ উপলক্ষে আয়োজিত চুক্তি অনুষ্ঠানে সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন সিনজেনটার কুমিল্লা জেলা (আঞ্চলিক) এরিয়া সেলস্ ম্যানেজার কৃষিবিদ তানভীর মোহাম্মদ আব্দুল লতিফ, টেরিটরি (আঞ্চলিক) অফিসার মো. আরিফুর রহমান শুভ, চৌদ্দগ্রাম উপজেলা সেলস্ প্রমোশন অফিসার মো. জসিম উদ্দিন।
মেসার্স হুমাইয়া টেড্রার্সের পক্ষে সম্পাদিত চুক্তিতে স্বাক্ষর করেন মেসার্স হুমাইয়া টেড্রার্স এর স্বত্ত¡াধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আমিনুল ইসলাম মজুমদার বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদর্শ কৃষক মো. জালাল উদ্দিন মজুমদার, সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নূরু মিয়া, আবুল হাশেম প্রমুখ।
Reporter Name 























