স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম শেরপুর জেলা
নালিতাবাড়ী থানা মাক্সিম গাড়িটি নালিতাবাড়ী বাসের মন জয় করে নি অল্পতে চারটি টিকেট জমালে একটি টিকেট ফ্রি আলহামদুলিল্লাহ, চারদিন ভ্রমণ করে মাকসিম ট্রাভেলস থেকে একদিনের ভিআইপি টিকেট ফ্রি পেয়েছি। শুরু থেকেই তাদের সাথে আমার অভিজ্ঞতা অসাধারণ, কখনোই হতাশ করেনি। লিলেন গাড়ির দারুণ সার্ভিসের সাথে তারা ওয়ান জে গুলোর মতোই সেবা দিচ্ছে, যা নালিতাবাড়ীর অন্য কোনো ব্যানারে পাওয়া যায়নি। তাদের সবচেয়ে ভালো দিক হলো, তারা যাত্রীদের সাথে একেবারে ফ্যামিলির মতো সম্পর্ক গড়ে তুলেছে, যা আমি প্রতি বৃহস্পতিবার তাদের গাড়িতে লক্ষ্য করি।
গতকাল ঢাকা শহরে অনেক জ্যাম ছিল, ফলে অনেক যাত্রী সময়মতো পৌঁছাতে পারেনি। তবুও সুপারভাইজার মিলন ভাই কাউকেই ফেলে আসেননি। তিনি প্রত্যেকটি যাত্রীকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে এসেছেন। নতুন যাত্রীরা যখন কিছুটা দেরি হওয়া নিয়ে কথা বলছিল, তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেন, “ভাইজান, আজ বৃহস্পতিবার যেসব যাত্রী আমার গাড়ি দিয়ে যাচ্ছেন, তারা আমার নিয়মিত যাত্রী। তাদের জন্যই আমি এত অল্প সময়ে এখানে পৌঁছেছি। সবাই যথাসময়ে বের হয়েছেন কিন্তু জ্যামের কারণে দেরি হয়েছে। আশা করি, নিরাপদে বাড়ি পৌঁছানোর পর আপনারা আমার নিয়মতো যাত্রী হয়ে যাবেন,এবং আমার প্রতি সন্তুষ্ট থাকবেন ইনশাল্লাহ।”

সুপারভাইজার মিলন ভাইকে জিজ্ঞেস করলাম, কীভাবে এত কিছু সামলান। তিনি বললেন, “ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়ে সবকিছু জয় করা সম্ভব। আমি মনে করি, আমার ভালো ব্যবহারই আমার ব্যবসার মূল ভিত্তি।”
Reporter Name 

























