5:24 pm, Saturday, 18 April 2026

ফুলছড়িতে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্রসহ মিলন মিয়া (৪৪) নামের এক ইউনিয়ন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট সংলগ্ন রসুলপুর এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে মিলন মিয়াকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা জানান, অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিকে সেনাবাহিনীর টিম থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গাইবান্ধা জেলা প্রতিনিধি

শ্রী উজ্জ্বল চন্দ্র দেবনাথ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ডিউটিরত অবস্থায় মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য

ফুলছড়িতে পুলিশ–সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি গ্রেপ্তার।

Update Time : 12:46:55 pm, Friday, 30 January 2026