নেত্রকোনা প্রতিনিধি ঃ নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় সোমেশ্বরী নদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অপারেশন শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ দলটি তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক তিনশ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত সোমেশ্বরী নদীতে অবস্থান নেয়।
এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা বিভিন্ন ব্র্যান্ডের ২৩ বোতল ভারতীয় মদ এবং একটি নৌকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি’র সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) আরও জানান, জব্দকৃত ভারতীয় মদ এবং নৌকাটি পরবর্তী আইনি ব্যবস্থা প্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে।
3:45 pm, Saturday, 18 April 2026
শিরোনাম :
দুর্গাপুরে ভারতীয় মদসহ নৌকা জব্দ
-
রফিকুজ্জামান বাবু নেত্রকোনা প্রতিনিধি - Update Time : 10:17:47 am, Thursday, 26 February 2026
- 55 Time View
Tag :
Popular Post



















