1:20 pm, Thursday, 16 April 2026

তিন লাখ টাকা জরিমানা করলো কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে।

ফটো চিএে, আপোষ জয়ধর।

২৬/ ০২/ ২০২৬ ইং তারিখ
রান্না ঘরে তেলাপোকা ও ইঁদুরের উৎপাত স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি করার দায়ে কাচ্চি ডাইনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় ‘কাচ্চি ডাইন’ রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

তিনি বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করছিল কাচ্চি ডাইন। অভিযানকালে রেস্টুরেন্টটির রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পাওয়া যায়। তেলাপোকা ও ইঁদুরের উৎপাত দেখা যায়। রান্নাঘরের মেঝেও ছিল স্যাঁতসেঁতে। এমন পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান সংশ্লিষ্টরা।

এছাড়া ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা এবং ‘মাওয়া’ নামের খাদ্যপণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেল ব্যবহার করার মতো অনিয়মও ধরা পড়ে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে আমরা অভিযান করছি। অভিযানে কাচ্চি ডাইন নামের রেস্টুরেন্টে বিভিন্ন অনিয়ম দেখতে পাই। এসব অনিয়ম ও অপরাধের কারণে প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। এছাড়া এ ধরণের রেস্টুরেন্ট এড়িয়ে চলার জন্য ভোক্তাদের আহবান জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তিন লাখ টাকা জরিমানা করলো কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে।

Update Time : 08:41:27 am, Friday, 27 February 2026