1:18 pm, Thursday, 16 April 2026

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত

মস্তু মিয়া,
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে লন্ড্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় প্রতিবেদন পর্যন্ত তার লাশ আখাউড়া থানায় রয়েছে। ঘাতক ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।
নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। হিরালাল চন্দ্র দাসের। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রী দোকান রয়েছে।

পরিবারিক সূত্র জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস।
এরপর একিটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পরে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি জব্দ করেছে। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট ১৮-৩৮০১। তবে এর চালক পালিয়ে গেছে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বীরগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় লন্ড্রি ব্যবসায়ী নিহত

Update Time : 07:21:26 am, Monday, 30 March 2026