11:57 pm, Tuesday, 21 April 2026

দেশের বন্ধ জুট মিল চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার মোঃ সাইফুল ইসলাম ::

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, নির্বাচনি ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি-বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলো চালু করা হবে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) নরসিংদীর পলাশের কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, নরসিংদীর দুটি সহ সারাদেশেই বন্ধ কারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে। এসব কারখানায় দেশি-বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করা হচ্ছে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। বিগত সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়ার ফলে বেশ কিছু মানুষ বেকার হয়ে পড়ে। বর্তমান সরকার জনগণের সরকার, তাই জনগণের কল্যাণে ও তাদের কর্মসংস্থানে এই সরকার বদ্ধপরিকর।

এসময় পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন বিজিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার, মুখ্য পরিচালন কর্মকর্তা মামুনুর রশিদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত সিকদারসহ বিভিন্ন কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

তিন বন্ধুর উদ্যোক্তার গল্প। 

দেশের বন্ধ জুট মিল চালু করতে কাজ করছে সরকার : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

Update Time : 01:10:25 pm, Tuesday, 21 April 2026