সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে নেত্রকোনা সদর ও বারহাট্টা
আসনের সাংসদ বিএনপির সভাপতি জনাব আনোয়ার হোসেন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলায় কৃষি বিভাগের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে, আমাদের দলীয় কোনো নেতা-কর্মীর মাধ্যমে যদি ভুয়া বা অসত্য তথ্য প্রদান করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবিক সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নিকট পৌঁছে— এ ব্যাপারে সকলকে সততা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
নির্দেশক্রমে—
অধ্যাপক ডাঃ মো: আনোয়ারুল হক
জাতীয় সংসদ সদস্য, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা)
সভাপতি, নেত্রকোনা জেলা বিএনপি
সম্পাদিত 
















