11:26 pm, Friday, 22 May 2026

রামিসা-আছিয়া হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বক্তারা

  • রামিসা-আছিয়া হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বক্তারা

মোঃ সিরাজুল ইসলাম (সিরাজী বিডি)

দৈনিক প্রিয় দেশ প্রতিদিন

শিশু ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন খেলাঘর আসর। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে নারী, শিশু ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রেই অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না। ফলে অপরাধ প্রবণতা কমছে না। তারা রামিসা ও আছিয়াসহ সব শিশু হত্যার ঘটনার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি আলাদা শিশু মন্ত্রণালয় গঠন জরুরি। একই সঙ্গে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।

কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

দ্রুত বিচার টাইবুনালে রামিশা সহ সকল শিশু দর্শন ও হত্যার বিচারের দাবিতে। বিক্ষোভ সমাবেশ

রামিসা-আছিয়া হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন বক্তারা

Update Time : 09:25:40 am, Friday, 22 May 2026