সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

মাদক ও নারীকে কেন্দ্র করে ঢাকা উদ্যানে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ, রাহাত আইসিইউতে 

মাদক ও নারীকে কেন্দ্র করে ঢাকা উদ্যানে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ, রাহাত আইসিইউতে 

মাদক ও নারীকে কেন্দ্র করে ঢাকা উদ্যানে দুই কিশোর গ্রুপের সংঘর্ষ, রাহাত আইসিইউতে

 

 

রিপোর্টার শাফায়েত হোসেন

 

 

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মাদক ও এক তরুণীকে কেন্দ্র করে দুই কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংঘর্ষে রাহাত (নাম প্রকাশিত) গুরুতর আহত হয়ে বর্তমানে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটির সূত্রপাত হয় এক যুবকের দূর থেকে ঢাকা উদ্যানে এসে পরিচিত এক তরুণীর সঙ্গে দেখা করতে আসাকে কেন্দ্র করে। অভিযোগ রয়েছে, ওই যুবককে তরুণীর বড় ভাইসহ কয়েকজন একটি বাসার ভেতরে আটকে রেখে তার কাছে অর্থ দাবি করেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তাধীন।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষে অংশ নেওয়া কয়েকজন কিশোর মাদকাসক্ত ছিল। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়ির ম্যানেজার বিলকিস বেগম জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটকে থাকা যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় এলাকায় উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

এদিকে সংঘর্ষে গুরুতর আহত হন তরুণীর ভাই রাহাত। প্রথমে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনার বিষয়ে তরুণী লিখিত অভিযোগে দাবি করেন, তিনি তার ভাইয়ের এমন আচরণের সঙ্গে একমত নন। তার ভাষ্য অনুযায়ী, তিনি ও ওই যুবক দীর্ঘদিনের পরিচিত এবং একই কলেজে পড়াশোনা করেছেন। ভবিষ্যতে পারিবারিকভাবে বিয়ের বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যেই তিনি যুবককে দেখা করতে ডেকেছিলেন। কিন্তু পরিস্থিতি এভাবে জটিল হয়ে উঠবে, তা তিনি কল্পনাও করেননি।

তরুণী আরও অভিযোগ করেন, তার ভাইয়ের কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অন্যদিকে উদ্ধার হওয়া যুবকের বাবা ও চাচা থানায় উপস্থিত হয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান। তবে তারা গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা জানান, উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করা হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে যারা দোষী, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।