সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ.

রূপসায় অস্ত্রের মুখে ম্যানেজার ও সুপার ভাইজার অপহরণ.

 

মোল্লা জাহাঙ্গীর আলম :

খুলনার রূপসা উপজেলায় অস্ত্র ঠেকিয়ে রাইস মিল থেকে দুইজনকে অপহরণের ঘটনা ঘটেছে।শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা মোড়ে অবস্থিত জাবুসা অটো রাইস মিল থেকে তাদের অপহরণ করা হয়।

 

অপহৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বাসিন্দা রাইস মিলের ম্যানেজার পঙ্কজ বাবু (৪২) এবং বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা মিলের সুপারভাইজার দিলীপ বৈরাগী (৪৩)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩টি মোটরসাইকেলে আসা ৫ জন দুর্বৃত্ত রাইস মিলের সামনে আসে। প্রথমে তারা ম্যানেজার পঙ্কজ বাবুকে অস্ত্র ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখে। এরপর আরও ২-৩ জন মিলের ভেতরে ঢুকে সুপারভাইজার দিলীপ বৈরাগীকে অস্ত্রের মুখে বের করে আনে। পরে অপহৃত দুইজনকে মোটরসাইকেলযোগে জাবুসা চৌরাস্তা থেকে জাবুসা-গৌরম্ভা রোডের দিকে নিয়ে যায়।

 

রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত মিল কর্তৃপক্ষ বা অপহৃতদের পরিবার থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।

 

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অপহৃতদের দ্রুত উদ্ধার ও দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।