সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

সোনাতলায় ওসি কবির হোসেনের নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যেই শিশু ইউসুফ হ’ত্যার রহস্য উদঘাটন

সোনাতলায় ওসি কবির হোসেনের নেতৃত্বে ২৪ ঘণ্টার মধ্যেই শিশু ইউসুফ হ’ত্যার রহস্য উদঘাটন

 

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সাত বছর বয়সী শিশু ইউসুফ আলী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ।

ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেনের নেতৃত্বে পুলিশ এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে। এ ঘটনায় শিশুটির মা রিনি বেগম পুলিশের কাছে লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন বলে জানা গেছে।

পুলিশের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডে শিশুটির মায়ের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছে।

নিহত ইউসুফ আলী সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের বড়বালুয়া গ্রামের একটি ভাড়া বাসায় মা রিনি বেগম ও সৎবাবা উজ্জল হোসেনের সঙ্গে বসবাস করত।

 

নিখোঁজের তিন দিন পর গত ১৪ অক্টোবর ভাড়া বাসার পূর্ব পাশের একটি ধানক্ষেত থেকে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শিশুটির মা রিনি বেগম ও নানা মুকুল মিয়া মরদেহটি ইউসুফের বলে শনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের পরপরই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্তে নামে সোনাতলা থানা পুলিশ। ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হয় বলে জানা গেছে।

এ ঘটনায় শিশুটির মায়ের স্বীকারোক্তির বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

 

এদিকে, মাত্র সাত বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় তার বাবা পলাশ বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে সোনাতলা থানা পুলিশের পক্ষ থেকে মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানা গেছে।