সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

স্বপন শীল সভাপতি, প্রলয় চৌধুরী (মুক্তি) সাধারণ সম্পাদক ও বিপ্লব দাশ কোষাধ্যক্ষ মনোনীত

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি :

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

শনিবার (১ আগস্ট) বোয়ালখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার বিভিন্ন মন্দির, পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির প্রাথমিক নেতৃত্ব ঘোষণা করা হয়।

 

সম্মেলনে সর্বসম্মতিক্রমে চণ্ডীতীর্থ মেধস মুনির আশ্রমের বর্তমান সভাপতি স্বপন শীলকে সভাপতি, প্রলয় চৌধুরী (মুক্তি)কে সাধারণ সম্পাদক এবং বিপ্লব দাশ বাবু’কে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বোয়ালখালী উপজেলার সব পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্মেলনে জানানো হয়, আগামী ১০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

 

এ সময় বোয়ালখালী উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।