সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

ভালো কাজের প্রলোভনে সৌদি গিয়ে অমানবিক নির্যাতন: মৌলভীবাজারের রোজিনা দেশে ফিরতে চান*

ভালো কাজের প্রলোভনে সৌদি গিয়ে অমানবিক নির্যাতন: মৌলভীবাজারের রোজিনা দেশে ফিরতে চান*

 

*স্টাফ রিপোর্টার: মোঃ ইব্রাহিম হাওলাদার*

 

 

*মৌলভীবাজার:* ভালো বেতন ও ভালো কাজের প্রলোভনে পড়ে সৌদি আরবে গিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন মৌলভীবাজারের নারী প্রবাসী রোজিনা আক্তার। প্রতিদিন ১৫ ঘণ্টা হাড়ভাঙা খাটুনি, ওভারটাইম না দেওয়া, শারীরিক-মানসিক নির্যাতন এবং অসুস্থ অবস্থায় চিকিৎসা না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কফিলের বিরুদ্ধে। বর্তমানে তিনি কফিলের ঘরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

 

ভুক্তভোগী রোজিনা আক্তারের স্থায়ী ঠিকানা: *গ্রাম: বুদ্ধিমন্তপুর, উপজেলা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার*।

*পাসপোর্ট নং*: A17450725

 

এজেন্সির প্রলোভন, বাস্তবে নরক*

পরিবারের সচ্ছলতা মৌলভীবাজার* এর মাধ্যমে *DAWLAT AIR, RL নং 2223* এর লাইসেন্সে খাদ্দামা ভিসায় সৌদি আরব পাড়ি জমান রোজিনা।

 

তদন্তে জানা গেছে, DAWLAT AIR এর অফিস *Trident Tower, VIP Road, 13th Floor, ঢাকা*। এজেন্সির লাইসেন্সধারী/মালিক *Syful Karim*।

 

কিন্তু দেশটিতে পৌঁছানোর পর থেকেই পাল্টে যায় পরিস্থিতি। এজেন্সি ও কফিলের দেওয়া আশ্বাসের সাথে বাস্তবের কোনো মিল পাননি তিনি।

 

শারীরিক ও মানসিক নির্যাতন*

রোজিনার অভিযোগ, প্রতিদিন কমপক্ষে ১৫ ঘণ্টা কাজ করানো হয়। কাজে সামান্য বিরতি নিলেই শুরু হয় মারধর ও গালিগালাজ। অসুস্থ হলে চিকিৎসা না দিয়ে উল্টো চিকিৎসার খরচ তার উপর চাপিয়ে দেওয়া হয় এবং জোর করে কাজ করানো হয়।

 

*যোগাযোগ বিচ্ছিন্ন করে অবরুদ্ধ*

দেশে ফেরার আকুতি জানালে কফিল ও তার লোকজন তাকে একটি কক্ষে আটকে রাখে। পরিবারের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেটও ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয়।

 

*এজেন্সির প্রতারণা ও হয়রানি*

পরিস্থিতি সহ্য করতে না পেরে রোজিনার পরিবার DAWLAT AIR ও রতন এয়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে তারা দায় এড়িয়ে যায়।

 

*নতুন অভিযোগ:* DAWLAT AIR রোজিনার কাছ থেকে একটি চেক জমা রেখেছে। এখন দেশে ফিরতে চাইলে এজেন্সি তাকে ভয় দেখাচ্ছে, “চেকের মামলা দিব”। এটি একজন প্রবাসীকে স্পষ্ট হয়রানি।এবং এই কোম্পানির মালিকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি

 

রোজিনার ছেলে-মেয়েরা কান্নায় ভেঙে পড়েছে। তারা বলছে, “আমার মায়ের উপর অমানবিক নির্যাতন হচ্ছে। এদেশে আমার মায়ের কেউ নাই। আমার মাকে দেশে ফিরিয়ে এনে আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করুন।”

 

সরকারের কাছে আবেদন*

সরকারি কর্মকর্তাদের কাছে বিশেষভাবে অনুরোধ বিষয়টি সঠিকভাবে তদন্ত করে দালাল ও এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

 

কফিলের বন্দিদশা থেকে মুক্তি পেতে ভুক্তভোগী রোজিনা আক্তার মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন

 

 

এই ভুয়া এজেন্সি আইডি কার্ড ব্যবহৃত বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত জরুরী রতন এজেন্সি এই সকলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে প্রশাসন

 

প্রবাসীদের সাথে এমন প্রতারণা বন্ধে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। শিশু বাচ্চাদের কান্না থামাতে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।