সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

জামালপুরে ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার নিমাইমারী এলাকায় একটি বসতঘরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল।

 

জামালপুর প্রতিনিধি: নাজমুল হাসান

 

সাজাপ্রাপ্ত দুই আসামি

জামালপুরের দেওয়ানগঞ্জে এক নারীকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেয়া হয়েছে।

 

জামালপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী এলাকার আশকর আলী (৪০) ও জাহিদুল ইসলাম (৩৫)।

 

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৩১ মার্চ রাতে উপজেলার নিমাইমারী এলাকায় একটি বসতঘরে এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন আশকর আলী ও জাহিদুল। ওই নারীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে দু’জনকে আটক করেন। পরে ঘটনাটি আপস-মীমাংসার কথা বলে তাদের ছাড়িয়ে নেয়া হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় শেষে আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।