সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রকোনায় যুবলীগের শোক র‍্যালি, আইনি পদক্ষেপের ঘোষণা পুলিশের

নিষেধাজ্ঞা উপেক্ষা করে নেত্রকোনায় যুবলীগের শোক র‍্যালি, আইনি পদক্ষেপের ঘোষণা পুলিশের

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও নেত্রকোনায় জেলা যুবলীগের উদ্যোগে একটি ঝটিকা ‘শোক র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা যুবলীগ নেতা নিপুন সরকার বাপ্পীর নেতৃত্বে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের বাইরাউড়া ব্রিজ এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

নিপুন সরকার বাপ্পীর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন নেতাকর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে র‍্যালিতে অংশ নেন। ব্যানারে ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে ‘শোক র‍্যালি’ এবং ‘নিপুন সরকার বাপ্পী, জেলা যুবলীগ, নেত্রকোনা’ লেখা ছিল।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চলছে লড়াই চলবে, শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার বাইরাউড়া ব্রিজ এলাকায় এ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

যুবলীগের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে এ ধরনের কর্মসূচি আয়োজনের ঘটনায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।