সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় জামায়াতে ইসলামীর ২৫নেতাকর্মী কারাগারে 

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় জামায়াতে ইসলামীর ২৫নেতাকর্মী কারাগারে

 

সুজাদুল ইসলাম ফারাস নেত্রকোনা প্রতিনিধি :

বিস্ফোরক মামলায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জয়নাল আবেদীনসহ ২৫জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনা আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৬ মে পূর্বধলার হোগলা ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক বাদী হয়ে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাছুম মোস্তফা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা যুবকরা নেতা ওমর ফারুক কে হুমকি দেন। এর জেরে আগিয়া বাজারে জামায়াতের নেতাকর্মীরা তাকে মারধর করেন। এসময় তার টিবিএস মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং ফারুকের সাথে থাকা টাকা লুট করে নিয়ে যায়।

 

স্থানীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মাছুম মোস্তফা মামলাটিকে মিথ্যা দাবি করেন। তিনি বলেন, গত কুরবানী ঈদে হাট-বাজারের ইজারা নিয়ে বিএনপি জামায়াতের মধ্যে বিরোধ তৈরি হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় তা সমাধানও হয়। কিন্তু বিএনপির নেতা কর্মীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করেন। নিয়ে ইতোমধ্যে আমরা সংবাদ সম্মেলন করে প্রমাণও দিয়েছি। তার পরেও আমাদের নেতা কর্মীদের জামিন না মঞ্জুর করে মিথ্যা মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে এর তীব্র নিন্দা জানাই।”

 

জামায়াতের আমীর ছাদেক আহমেদ হারিছ বলেন, তাদের এক কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে উল্টো জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

 

তারিখ ৩০-০৯-২০২৬ ইং