সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছনা: তদন্তে সত্যতা মেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

শিক্ষিকাকে প্রকাশ্যে লাঞ্ছনা: তদন্তে সত্যতা মেলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

মোবাইল ফোন রিসিভ না করাকে কেন্দ্র করে সহকারী এক শিক্ষিকাকে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারাসহ চুল ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জিয়াউল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অভিযুক্ত জিয়াউল হক উপজেলার গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও স্থানীয় সূত্র জানায়, গত ৬ আগস্ট বিদ্যালয় চলাকালে সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তারের সঙ্গে জিয়াউল হকের বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, নিজের ফোন কল রিসিভ না করায় ক্ষিপ্ত হয়ে তিনি সহকর্মী শিক্ষিকাকে সবার সামনে চড়-থাপ্পড় মারেন এবং পরে চুল ও ঘাড় ধরে টেনে বিদ্যালয়ের বাইরে বের করে দেন।

ঘটনার পর শিক্ষক সমাজ ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উভয় পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ৯ আগস্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের একটি তদন্ত দল বিদ্যালয়ে গিয়ে সরেজমিন অনুসন্ধান চালায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী মো. জিয়াউল হককে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদেশে উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী কেবল খোরাকি ভাতা পাবেন এবং জনস্বার্থে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ বিষয়ে অভিযুক্ত জিয়াউল হকের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

মদন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, “একজন সরকারি শিক্ষিকাকে চুল ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়া এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অত্যন্ত গুরুতর। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাকে সাময়িক বরখাস্ত করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের আচরণের কোনো স্থান নেই।”