সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

রাজনগরে একই গাছে ঝুলছিল দম্পতির মরদেহ

রাজনগরে একই গাছে ঝুলছিল দম্পতির মরদেহ

 

মোফাজ্জল হোসেন শায়েখ

স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)

 

মৌলভীবাজারের রাজনগরে মাথিউড়া চা বাগানে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন চা শ্রমিক দম্পতি। রোববার সকালে তাদের মরদেহ ওই বাগানের ২০ নম্বর সেকশনের মোকাম আকাশী টিলা এলাকা থেকে উদ্ধার করেছে রাজনগর থানার পুলিশ।

 

পুলিশ জানায়, উদনা চা বাগানের মঙ্গল বাউরী (৩৫) প্রথম স্ত্রীর অগোচরে এক মাস আগে একই বাগানের বিধবা বিনতা বাউরী (৩২) কে বিয়ে করেন। এরপর থেকে পরিবারের বাধায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে যেতে পারছিলেন না তিনি। ফলে বিভিন্ন বাগানে আত্মীয়-স্বজনের বাড়িতে বিনতাকে নিয়ে ঘুরছিলেন মঙ্গল বাউরি। রোববার সকালে মাথিউড়া চা বাগানের প্রহরী তাদের মরদেহ ঝুলতে দেখেন। পরে বাগান কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। মরদেহের সুরতহালে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা ধারণা করছে পুলিশ।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।