সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

শেরপুর সীমান্ত এখন চোরাচালানের ট্রানজিট রুট

শেরপুর সীমান্ত এখন চোরাচালানের ট্রানজিট রুট

স্টাফ রিপোর্টার নাজমুল হাসান শেরপুর

শেরপুর সীমান্ত এখন বলতে গেলে ভারতীয় মাদক ও কসমেটিক পন্য পাচারের ট্রানজিট রুট হিসেবে ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। মাঝে মধ্যেই মাদক ও কসমেটিক মালামাল সহ বাহকেরা এবং হঠাৎ দুই এক জন মালিকসহ মালামাল জব্দ হলেও মূল হোতারা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে বলে জানা গেছে।

১৮ আগস্ট সিপিসি-১, র‍্যাব-১৪, জামালপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে শেরপুর জেলার সদর থানার কুসুমহাটি বাজারে পিকআপ থেকে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে।

র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় কুসুমহাটি পাকা রাস্তায় চেকপোস্টে পিকআপ গাড়ী তল্লাশী করে মাদককারবারি মোঃ রোমান মিয়া (২২), জেলা-ময়মনসিংহ ও মোঃ শান্ত ইসলাম (২৪), জেলা-জামালপুর, কে আটক করেছে। সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা বিদেশী মদের কথা স্বীকার করে। আটককৃতদের দেওয়া তথ্য মতে পিকআপ গাড়ীর পিছনে মুড়ির বস্তার নিচে বিশেষ কায়দায় রক্ষিত ৫৮৪ (পাঁচশত চুরাশি) বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০২টি মোবাইল ফোন ও বহনে ব্যবহৃত ০১টি পিকআপ এবং নগদ অর্থ জব্দ করতে সক্ষম হয়।

…..

গ্রেপ্তারকৃত কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় আলামতসহ কারবারিদের হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে ১৮ আগস্ট শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী চন্ডাপাড়া অভিযান চালিয়ে ৮ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি। কিন্তু চোরাকারবারীরা অধরাই থেকে গেছে।

শেরপুর সীমান্ত এখন চোরাচালানের ট্রানজিট রুট

স্টাফ রিপোর্টার, শেরপুর