সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

নওগাঁয় চাঞ্চল্যকর মেরিনা হত্যা: পুলিশের জালে সাবেক মেম্বারসহ ২, আলামত উদ্ধার

নওগাঁয় চাঞ্চল্যকর মেরিনা হত্যা: পুলিশের জালে সাবেক মেম্বারসহ ২, আলামত উদ্ধার

 

মো: বিদ্যুৎ হোসেন, নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ক্লুলেস মেরিনা বেগম (৪৫) হত্যাকাণ্ড ও মরদেহ আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়ার ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে নওগাঁ জেলা পুলিশ। ক্লুলেস এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সাবেক ইউপি মেম্বারসহ দুই মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত।

​গ্রেফতারকৃত আসামিরা হলেন—ধামইরহাট উপজেলার মড়লই গ্রামের মৃত সামসুদ্দীনের ছেলে স্থানীয় সাবেক মেম্বার মোঃ বাবুল হোসেন (৪৯) এবং একই গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ তারেক রহমান (২১)।

​পুলিশ ও ঘটনার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সন্ধ্যায় ধামইরহাটের আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের একটি আমবাগানের গভীর জঙ্গল থেকে এক অজ্ঞাতনামা নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। একই সময়ে নিখোঁজ মায়ের জিডি করতে থানায় আসা কাউসার আলী নামের এক যুবক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তার মা মেরিনা বেগমের বলে শনাক্ত করেন।

​ঘটনার পরপরই জেলা পুলিশ, সিআইডি ও পিবিআই-এর যৌথ পর্যবেক্ষণে ঘটনার গভীর তদন্ত শুরু হয়। তথ্য প্রযুক্তির সহায়তা ও ডাটা বিশ্লেষণে একাধিক সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ এবং ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টুর নেতৃত্বে একটি বিশেষ টিম প্রবল বৃষ্টির মধ্যে টানা ৬-৭ ঘণ্টা অভিযান চালিয়ে সাবেক মেম্বার বাবুল ও পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারেক রহমানকে গ্রেফতার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অপরাধের কথা স্বীকার করেছে। তারা জানায়, মেরিনা বেগমের সাথে বাবুল মেম্বারের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মেরিনা বিয়ের জন্য চাপ দিতে থাকলে তাকে পরিকল্পিতভাবে হত্যার সিদ্ধান্ত নেয় বাবুল। গত ১৬ আগস্ট রাতে সহযোগীদের নিয়ে বাবুল ৩ লিটার পেট্রোল কেনেন। পরে মেরিনাকে আমবাগানে নিয়ে আসামি তারেকের বেল্ট দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরিচয় গোপন করতে বাবুল বোতলজাত পেট্রোল ঢেলে লাশে আগুন ধরিয়ে দেন। পরবর্তীতে ভিকটিমের কাছে থাকা টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন।

​আসামিদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট এবং ভিকটিমের ফেলে দেওয়া ব্যাগ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে মোট চারজন জড়িত ছিল বলে জানা গেছে; বাকি ২ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

​এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ক্লুলেস এই নৃশংস হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করতে সক্ষম হয়েছে জেলা পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ শূন্য সহনশীলতা নীতি বজায় রাখবে এবং যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা রক্ষা করতে বদ্ধপরিকর।