সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

বিজয়নগের থানার পুলিশের মাদক অভিযানে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারি গ্রেপ্তার।

বিজয়নগের থানার পুলিশের মাদক অভিযানে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ০১ মাদক কারবারি গ্রেপ্তার।

 

মস্ত মিয়া

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবা

 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ২১৪ বোতল স্কাফ সিরাপসহ ফজলুর রহমান ওরফে ফজু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২১ আগস্ট) ভোর ৪টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার একটি দল জালালপুর এলাকায় মৃত বাচ্চু মিয়ার বাড়িতে অভিযান চালায়। বাড়িটি গ্রেপ্তার ফজলুর রহমানের শ্বশুরবাড়ি। এ সময় বাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের ভেতর থেকে ২১৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা সিরাপগুলো উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফজলুর রহমানের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

 

গ্রেপ্তার ফজলুর রহমান বিজয়নগর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত আবুল মাহজনের ছেলে।

 

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।