সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।

 

সুনামগঞ্জ প্রতিনিধি

‎

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর ভাঙা ব্রীজ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় গাড়ির চালক জাবেদ আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

‎রবিবার সকালে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেনের নেতৃত্বে সহকারী উপ পরিদর্শক মনিতা সিনহা,সিপাহী রাজব গোয়ালা,মাহিন খাঁন ও রিফাতসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে একটি প্রাইভেট কারকে সন্দেহ হওয়ায় অভিযান পরিচালনা করা হয।

 

এ সময় কারের ভেতরে ৪০ কেজি গাঁজাসহ কারের চালক মোঃ জাবেক আহমদ(৩০)কে গ্র্রেফতার করা হয়। এ সময় আরো দুজন পালিয়ে যেতে সক্ষম হয। জব্দ করা গাঁজা, প্রাইভেটকার ও একটি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা হবে।

 

এ ঘটনায় বিকেলে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ সহকারী পরিদর্শক মনিতা সিনহা বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

‎মামলার এজাহারে জানাযায়,প্রাইভেট কারের চালকসহ আরো দুজন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার নতুন ব্রিজ এলাকা থেকে একটি কালো রঙের প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে সুনামগঞ্জের দিকে আসা হচ্ছিল। এ সময় সুনামগঞ্জ মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা ব্রীজের পাশে কালো রংক্সেগর প্রাইভেট কারে অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা,কারসহ চালককে আটক করা হয়।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ##

 

কুলেন্দু শেখর দাস

সুনামগঞ্জ প্রতিনিধি

২৩.০৮.২৬