সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]

​রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি বাকবিশিসের

​রংপুরে শিক্ষক পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি বাকবিশিসের

 

নিজস্ব প্রতিবেদক :

​রংপুরে নিজ বাসায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর স্ত্রীসহ দুই সন্তানকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)। বাকবিশিস এর পক্ষ থেকে এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

 

​বাকবিশিস-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর এক যৌথ বিবৃতিতে বলেন, একজন শিক্ষক সমাজের আলোকবর্তিকা। অবসরপ্রাপ্ত একজন শিক্ষক ও তাঁর পুরো পরিবার নিজ বাসভবনে এমন নিরাপত্তাহীনতার শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারাবেন—এটি অত্যন্ত বেদনাদায়ক, লজ্জাজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষকদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় এই মর্মান্তিক ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র ফুটিয়ে তুলেছে, যা শিক্ষক সমাজকে গভীরভাবে আতঙ্কিত ও সংক্ষুব্ধ করেছে। ​নেতৃবৃন্দ অবিলম্বে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল রহস্য উদ্ঘাটন, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিতকরণ এবং শিক্ষক ও তাদের পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।